Latest Update
Hazi Nur Uddin Ahmed
বরপার কৃতি সন্তান। বিশিষ্ট শিক্ষানুরাগী হাজী নূর উদ্দিন আহাম্মদ, বরপার বিখ্যাত পরিবারে ১লা জানুয়ারি ১৯২৭খ্রি. জন্মগ্রহণ করেন। পিতা মৃত-গাফুর উদ্দিন। বরপার এই গুণি ও কৃতি সন্তান মুড়াপাড়া হাই স্কুল থেকে এসএসসি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী লাভ করেন। তিনি বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক ছিলেন। বরপা এলাকায় বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করেন। তিনি নূর উদ্দিন আহাম্মদ টেক্সটাইল মিলের প্রতিষ্ঠাতা। কর্ম জীবনের শুরুতে তিনি করাচিতে সরকারি চাকুরি করতেন। পরবর্তীতে একজন প্রথম শ্রেণির ব্যবসায়ী ও ঠিকাদার ছিলেন। বরপা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাজী নূর উদ্দিন আহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত সভাপতি ছিলেন। ১৬ জানুয়ারি ২০১০খ্রি. এই গুণি শিল্পপতি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি সুযোগ্য উত্তরসূরী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
Alhaj Nasir Uddin
আসসালামু আলাইকুম, “বিদ্যালয় হল সেই পবিত্র স্থান, যেখানে একটি শিশুর মনে স্বপ্নের বীজ বপন করা হয় এবং ধৈর্য, নৈতিকতা ও শৃঙ্খলার মাধ্যমে তা বড় করে তোলা হয়।” প্রিয় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক মণ্ডলী, মানুষকে মানুষ করার শ্রেষ্ঠ হাতিয়ার হলো শিক্ষা। শিক্ষা কেবল বই-পুস্তকের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি চরিত্র গঠন, মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধ জাগ্রত করার একটি পথ। আমি বিশ্বাস করি “সু-বিবেচক মানুষ হওয়াই শিক্ষার মূল উদ্দেশ্য।” আমাদের এই বিদ্যালয় প্রতিষ্ঠার মূল লক্ষ্য হলো এমন একটি প্রজন্ম গড়ে তোলা, যারা জ্ঞান, নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হয়ে সমাজ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখবে। আমি চাই, এখানকার প্রতিটি শিক্ষার্থী শুধু মেধা নয়, মানবিক গুণাবলিতেও সমানভাবে সমৃদ্ধ হোক। প্রিয় শিক্ষার্থীরা, মনে রেখো “সু-শিক্ষা অর্জনের মাধ্যমে নিজেকে আলোকিত করো, তোমাদের আলোয় সমাজ ও দেশ আলোকিত হবে।” তোমাদের কঠোর পরিশ্রম, সততা ও আদর্শবান জীবনই আমাদের সাফল্যের প্রকৃত প্রতিফলন। আমি এই বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাই। তাঁদের অক্লান্ত প্রচেষ্টা ও সহযোগিতা ছাড়া আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান আজকের এই অবস্থানে আসতে পারত না। শিক্ষার আলো ছড়িয়ে যাক সর্বত্র এই হোক আমাদের অঙ্গীকার।
Tahura Begum
আসসালামু আলাইকুম, “একটি ভাল শিক্ষা প্রতিষ্ঠান শুধুমাত্র বইয়ের জ্ঞান দেয় না, বরং একজন শিক্ষার্থীর চিন্তাধারা, চারিত্রিক গঠন ও ভবিষ্যৎ জীবনের ভিত্তি তৈরি করে দেয়।” প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষক- শিক্ষিকা, অভিভাবক মণ্ডলী, আমাদের বিদ্যালয় কেবল জ্ঞানার্জনের স্থান নয়, এটি হলো মানুষের চরিত্র গঠন ও নৈতিকতার পাঠশালা। শিক্ষা তখনই সফল হয়, যখন তা একজন শিক্ষার্থীকে সৎ, আদর্শবান ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে। আমি আমার শিক্ষার্থীদের বলতে চাই—“তোমাদের প্রতিটি দিন হোক জ্ঞানের আলোয় আলোকিত, প্রতিটি কাজ হোক সততার প্রতিফলন।” জীবনের প্রতিটি ক্ষেত্রে অধ্যবসায়, শৃঙ্খলা ও নৈতিকতার চর্চা তোমাদেরকে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে দেবে। আমাদের শিক্ষক- শিক্ষিকাবৃন্দ নিরলস পরিশ্রম করে যাচ্ছেন শিক্ষার্থীদের মানসিক, নৈতিক ও বুদ্ধিবৃত্তিক সৃজনশীল বিকাশ ঘটানোর জন্য। এ লক্ষ্য খেলাধূলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিজ্ঞান চর্চা, বির্তক, উপস্থিত বক্তৃতা ইত্যাদি বিষয়ে উপজেলা, জেলা পর্যায়ে শিক্ষার্থীরা সুনাম ও পুরষ্কার বয়ে আনছে। তাদের প্রয়াসকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। পাশাপাশি অভিভাবকদের সহযোগিতাই শিক্ষার সাফল্যের অন্যতম মূলভিত্তি। আমাদের প্রত্যাশা—এই বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী শিক্ষা, চরিত্র ও মানবিকতায় সমৃদ্ধ হয়ে সমাজ ও দেশকে এগিয়ে নেবে। “শিক্ষাই হোক জীবনের শক্তি, মানবিকতাই হোক শিক্ষার সৌন্দর্য।” সকলের মঙ্গল কামনা করছি। ধন্যবাদ
Here you can review some statistics about our School
Teachers
Staff
Classes
Students